ভূমিকাঃ
ISP Bills অ্যাপটি আপনার গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। আমাদের এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের বিলিং এবং গ্রাহক সেবা পরিচালনা করেন। এই পলিসিটি আপনাকে জানাবে আমরা আপনার কোন তথ্য সংগ্রহ করি এবং কেন করি।
১. তথ্য সংগ্রহ ও ব্যবহারঃ
আমরা অ্যাপের সঠিক কার্যকারিতার জন্য নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করতে পারি:
- ব্যক্তিগত তথ্য: নাম, মোবাইল নম্বর এবং এমপ্লয়ি আইডি (লগইন ভেরিফিকেশনের জন্য)।
- ডিভাইস তথ্য: ডিভাইসের মডেল এবং আইডি (নিরাপত্তা নিশ্চিত করতে এবং অননুমোদিত লগইন রোধ করতে)।
- গ্রাহক তথ্য: আপনার আইএসপি সার্ভার থেকে প্রাপ্ত গ্রাহকের নাম, ঠিকানা এবং পেমেন্ট রেকর্ড।
২. অ্যাপ পারমিশন ও প্রয়োজনীয়তাঃ
অ্যাপটি সঠিকভাবে কাজ করার জন্য কিছু বিশেষ পারমিশন প্রয়োজন হয়:
- ব্লুটুথ (Bluetooth): পেমেন্ট রিসিট প্রিন্ট করার জন্য থার্মাল প্রিন্টারে কানেক্ট করতে।
- স্টোরেজ (Storage): পিডিএফ রিপোর্ট বা রিসিট ইমেজ আপনার ফোনে সেভ করতে।
- ইন্টারনেট (Internet): আপনার মেইন সার্ভারের সাথে ডাটা সিঙ্ক করতে।
৩. তথ্য সুরক্ষা ও গোপনীয়তাঃ
আমরা আপনার বা আপনার গ্রাহকের কোনো তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করি না। আপনার ডাটা শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিলিং ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়।
৪. যোগাযোগঃ
আপনার গোপনীয়তা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন:
ইমেইল: [email protected]
ফোন: +8809677764446
ওয়েবসাইট: www.ispcloudbilling.com
আমাদের সফটওয়্যারের উপর যারা আস্থা রাখছে