ডেমো দেখুন

আই.এস.পি ক্লাউড বিলিং এর বৈশিষ্ট্যসমূহ

হোমপেজ - বৈশিষ্ট্যসমূহ

আমরা কেন অন্যদের থেকে আলাদা এবং সেরা?

অন্যান্য সাধারণ ISP বিলিং সফ্টওয়্যার থেকে আমরা আলাদা। আমরা আপনাকে শুধু টুলস-ই সরবরাহ করি না, আমরা গড়ে তুলি একটি সম্পর্ক। আমাদের এক্সপার্ট টিম আপনার সার্বক্ষণিক সাপোর্টে থাকে, যেকোনো প্রযুক্তিগত সমস্যায় দ্রুত সমাধান প্রদান করি এবং আপনার ব্যবসার প্রবৃদ্ধিতে পরামর্শ দিয়ে থাকি ।

এটি একটি আন্তর্জাতিক মানের ISP বিলিং সফ্টওয়্যার, যা বাংলাদেশের স্থানীয় প্রয়োজনীয়তা বুঝে তৈরি করা হয়েছে ।

ফোন, হোয়াটস্যাপ, লাইভ চ্যাট, ইমেইল বা রিমোট অ্যাক্সেসের মাধ্যমে আমরা সব সময় পাশে আছি ।

প্রযুক্তি এবং বাজারের চাহিদা অনুযায়ী সফ্টওয়্যারটিকে আমরা ক্রমাগত আপডেট করে থাকি ।

জটিল সেটআপের প্রয়োজন নেই। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস যা যেকোনো কর্মচারী সহজেই শিখতে ও ব্যববহার করতে পারে ।

সফ্টওয়্যারটিতে রয়েছে মোট ৪ টি মডিউল
০১
অ্যাডমিন প্যানেল

প্রতিষ্ঠানের মালিক বা সুপার অ্যাডমিনের জন্য। সমস্ত সিস্টেম, আয়-ব্যয়, রিপোর্ট এবং ইউজার নিয়ন্ত্রণের সম্পূর্ণ অধিকার থাকবে ।

০২
রিসেলার প্যানেল

আপনার অধীনে কাজ করা রিসেলারদের জন্য। তারা তাদের নিজস্ব গ্রাহক ও বিলিং ম্যানেজ করতে পারবে ।

০৩
কর্মকর্তা ও কর্মচারীদের প্যানেল

আপনার কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দায়িত্বপ্রাপ্ত কাজগুলো (যেমন: গ্রাহক যোগ করা, গ্রাহকের বিলের তথ্য ও টিকিট দেখা) করতে পারবে ।

০৪
গ্রাহক প্যানেল

আপনার গ্রাহকরা তারা তাদের প্রোফাইল, বিল, টিকিট এবং পরিষেবার বিবরণ দেখতে ও ম্যানেজ করতে ও অনলাইনে পেমেন্ট করতে পারবে ।

আমাদের ISP ক্লাউড বিলিং এর মূল বৈশিষ্ট্যসমূহ

আমাদের ISP বিলিং এর সুবিধাগুলো দেখুন যা আপনার ব্যবসাকে করতে তুলবে স্মার্ট আর গতিময় !

কর্মকর্তা ও কর্মচারী ব্যবস্থাপনা

আপনার সকল কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, ও মনিটর করার ব্যবস্থা ।

কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি ব্যবস্থাপনা

সহজেই ট্র্যাক করতে পারবেন আপনার কর্মকর্তা ও কর্মচারীদের আসা-যাওয়ার সময় ও উপস্থিতি ।.

গ্রাহক ব্যবস্থাপনা

সমস্ত গ্রাহকের তথ্য, পরিষেবা ও বিলিং এর বিস্তারিত তথ্য একটি জায়গায় পাবেন ।

রিসেলার ব্যবস্থাপনা

আপনি রিসেলার তৈরি, তাদের বিল প্রদান এবং রিসেলার নেটওয়ার্ককে কার্যকরভাবে পরিচালনা ও কার্যক্রম মনিটর করতে পারবেন ।

মাইক্রোটিক ব্যবস্থাপনা

আমাদের সফ্টওয়্যার মাইক্রোটিক রাউটারের সাথে সরাসরি সংযোগ স্হাপনের মাধ্যমে অটোমেটিকভাবে গ্রাহকের সার্ভিস প্রদান ও বন্ধ করতে পারে ।

ডেটা প্যাকেজ ব্যবস্থাপনা

বিভিন্ন গতির (Speed) এবং কোটার (Quota) জন্য আনলিমিটেড সংখ্যক ডেটা প্যাকেজ তৈরি ও ম্যানেজ করতে পারবেন যা মাইক্রোটিকের সাথে এটি স্বয়ংক্রিয় ভাবে কাজ করবে ।

স্বয়ংক্রিয় বিল সংগ্রহ

গ্রাহকদের থেকে স্বয়ংক্রিয়ভাবে বিল আদায় করতে পারবেন, বিল প্রদানের পর স্বয়ংক্রিয়ভাবে সংযোগ চালু হবে, যা ম্যানুয়াল বিল আদায় এর ঝামেলা থেকে আপনকে মুক্তি দিবে ।

বিস্তারিত রিপোর্টিং

ব্যবসার সকল হিসাব-নিকাশের বিস্তারিত রিপোর্ট তৈরি করতে পারবেন যা আপনকে ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহাযতা করবে ।

সাপোর্ট টিকিট সিস্টেম

গ্রাহকরা নিজেরাই সমস্যার সমাধানের জন্য টিকিট খুলতে পারবে যার ফলে টেকনিশিয়ান সমস্যার বিবরণ জেনে দ্রুত সমাধান প্রদান করতে পারবেন ।

সার্ভিস এরিয়া ব্যবস্থাপনা

আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস প্রদান করেন ও কোন এড়াতে কোন বক্স, কোন বক্স থেকে কোন গ্রাহকে সেবা প্রদান করা হচ্ছে সেটি ব্যবস্থাপনা করতে পারবেন ।

সার্ভিসের পণ্য ব্যবস্থাপনা

সার্ভিস প্রদানের জন্য যে সব আইটেম ব্যবহার করতে হয় সেইসব আইটেম কোনটি কতটি আছে তার স্টক ব্যবস্থাপনা করতে পারবেন ।

SMS ও হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন

গ্রাহকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, অফার ও বিলের বিবরণ ইত্যাদি SMS ও WhatsApp এর মাধ্যমে পাঠাতে পারবেন ।

ডেটা ব্যাকআপ

আপনার ব্যবসায় সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা/তথ্য নিরাপদে রাখতে আমাদের আছে স্বয়ংক্রিয় ব্যাকআপের ব্যবস্থা, তাই সকল তথ্য থাকবে ঝুঁকিমুক্ত ও নিরাপদ ।

আপনার ISP এর ওয়েবসাইট

আপনার ISP ব্যবসার জন্য একটি প্রোফেশনাল ডাইনামিক ওয়েবসাইট পাবেন, যেখানে গ্রাহকরা প্যাকেজ দেখতে এবং রেজিস্ট্রেশন করতে পারবে ।

জনপ্রিয় সকল পেমেন্ট গেটওয়ে

বাংলাদেশী সকল জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে যেমন bKash, Nagad ও SSLcommerz এর মাধ্যমে আপনার গ্রাহকরা অনলাইনে সহজে ও নিরাপদে বিল পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশের প্রথম কাস্টমাইজেবল আইএসপি বিলিং সফটওয়্যার

আই.এস.পি ক্লাউড বিলিং বাংলাদেশের প্রথম আইএসপি বিলিং সফটওয়্যার যেটি প্রতিটি গ্রাহকের নিজস্ব চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া হয়। বাজারে প্রচলিত সফটওয়্যারগুলোতে সবাইকে একই রকম সিস্টেম ব্যবহার করতে হয় — আপনার ব্যবসার নিয়ম যেমনই হোক, সফটওয়্যারের নিয়মেই চলতে হয়। আমরা উল্টোটা করি: আমরা নিজেরাই ডেভেলপার, তাই আপনার ব্যবসার নিয়ম অনুযায়ী সফটওয়্যারটি বদলে দিই।

আরও গুরুত্বপূর্ণ বিষয় — প্রতিটি গ্রাহকের জন্য আলাদা করে সফটওয়্যার ইনস্টল করা হয় এবং তাদের ডাটাবেস সম্পূর্ণ আলাদা থাকে। অর্থাৎ আপনার গ্রাহকের তথ্য, বিলের হিসাব ও নেটওয়ার্কের ডাটা অন্য কোনো আইএসপির ডাটার সাথে একই জায়গায় থাকে না। এতে আপনার ব্যবসায়িক তথ্য যেমন সম্পূর্ণ সুরক্ষিত থাকে, তেমনি অন্য কারও সিস্টেমে সমস্যা হলে আপনার সেবা তাতে কোনোভাবেই প্রভাবিত হয় না। প্রয়োজনে আপনার সিস্টেমে আলাদা ফিচার যোগ করাও সহজ হয়।

মাইক্রোটিক রাউটার ম্যানেজমেন্ট

সফটওয়্যারটি RouterOS API-এর মাধ্যমে সরাসরি আপনার মাইক্রোটিক রাউটারের সাথে যুক্ত হয় — আলাদা কোনো RADIUS সার্ভার বসানোর ঝামেলা নেই। পুরোনো ও নতুন দুই ধরনের অথেনটিকেশনই সাপোর্ট করে, তাই RouterOS v6 ও v7 — দুটোতেই নিশ্চিন্তে চলে।

  • PPPoE ব্যবস্থাপনা — গ্রাহক যোগ করা, প্যাকেজ বদলানো, সংযোগ চালু ও বন্ধ করা সবই সফটওয়্যার থেকেই। বিল পরিশোধ হওয়ামাত্র লাইন স্বয়ংক্রিয়ভাবে সচল।
  • Static IP গ্রাহক — Simple Queue দিয়ে প্রতিটি গ্রাহকের ব্যান্ডউইথ আলাদাভাবে নিয়ন্ত্রণ।
  • বকেয়া হলে কী হবে আপনি ঠিক করবেন — হয় সংযোগ পুরোপুরি বন্ধ হবে, নয়তো গ্রাহক সীমিত গতির প্যাকেজে নেমে যাবেন যাতে অন্তত বিলের পাতাটি দেখতে পান ও পেমেন্ট করতে পারেন।
  • একাধিক রাউটার — সংখ্যার কোনো সীমা নেই। প্রতিটি রাউটারের CPU, RAM, আপটাইম ও অনলাইন ইউজার আলাদাভাবে মনিটর করা যায়।
  • DHCP leaseHotspot-এর সক্রিয় ইউজার তালিকা দেখা যায়। পূর্ণাঙ্গ হটস্পট বিলিং ও ম্যানেজমেন্ট নিয়ে বর্তমানে কাজ চলছে, খুব শীঘ্রই যুক্ত হবে।
  • PPPoE সিক্রেট ইমপোর্ট — মাইক্রোটিকে থাকা গ্রাহকের তালিকা এক ক্লিকেই সফটওয়্যারে নিয়ে আসা যায়, হাতে করে তোলার দরকার নেই।

OLT ও ONU ডিভাইস ম্যানেজমেন্ট

ফাইবার নেটওয়ার্ক পরিচালনাকারী আইএসপিদের জন্য বর্তমানে ১৪টি ব্র্যান্ডের OLT সাপোর্ট করে — VSOL, BDCOM, C-DATA, HUAWEI, DBC, HSGQ, TBS, AVIES, CORELINK, SOLITINE, BDPON, BTPON, ECOMAIRMEDIAEPON ও GPON দুই প্রযুক্তিতেই কাজ করে। আমরা নিয়মিতভাবে আরও নতুন কোম্পানির ডিভাইস যুক্ত করে চলেছি — আপনার ব্যবহৃত OLT তালিকায় না থাকলে আমাদের জানান, আমরা যুক্ত করে দেব।

তিন পথে সংযোগ — যেকোনো OLT-তেই চলে

OLT-র সাথে যোগাযোগ হয় SNMP, Web API ও Telnet — এই তিন পদ্ধতিতে। একটি কাজ না করলে সফটওয়্যার নিজে থেকেই পরেরটিতে চলে যায়। কম দামি OLT-তে প্রায়ই SNMP অসম্পূর্ণ থাকে বলে অন্য সফটওয়্যারে সমস্যা হয়, কিন্তু এখানে Telnet দিয়ে কাজ চলে যায়।

প্রতিটি ONU সম্পর্কে যা জানা যায়

  • অপটিক্যাল সিগন্যাল — RX ও TX পাওয়ার, dBm এককে। সিগন্যাল দুর্বল হলে আগেই ধরা পড়ে।
  • দূরত্ব — ONU টি OLT থেকে কত মিটার দূরে আছে।
  • ভোল্টেজ, bias current ও তাপমাত্রা।
  • ভেন্ডরের নাম ও মডেল, MAC অ্যাড্রেস, সিরিয়াল নম্বর, PON পোর্ট ও ইন্টারফেস।
  • অনলাইন-অফলাইন স্ট্যাটাস, শেষ কখন অফলাইন হয়েছিল এবং একটানা কতবার অফলাইন হয়েছে।
  • অফলাইন ONU-র আলাদা তালিকা — গ্রাহকের ফোন আসার আগেই সমস্যা ধরা পড়ে।
  • ওই ONU-র সাথে কতজন গ্রাহক যুক্ত এবং তাঁদের নাম।

বিলিং অটোমেশন ও অনলাইন পেমেন্ট

প্রতিটি গ্রাহকের নিজস্ব বিলিং তারিখ ধরে বিল তৈরি হয় — সবার বিল একসাথে মাসের শুরুতে নয়, বরং যাঁর সংযোগ যেদিন নেওয়া তাঁর বিল সেদিন। ব্যাকগ্রাউন্ড সার্ভিসের মাধ্যমে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হয়, প্রয়োজনে হাতেও তৈরি করা যায়।

  • পেমেন্ট গেটওয়ে — bKash (Tokenized Checkout ও Merchant Pay), Nagad, Rocket, Upay ও SSLCommerz। গ্রাহক অ্যাপ বা ওয়েবসাইট থেকেই বিল দিতে পারেন, টাকা জমা হলে লাইন সাথে সাথেই চালু।
  • SMSPay — পেমেন্টের কনফার্মেশন SMS পড়ে সফটওয়্যার নিজে থেকেই হিসাবে বসিয়ে দেয়, ফলে ম্যানুয়ালি এন্ট্রি করার ঝামেলা থাকে না।
  • ডিসকাউন্ট, অগ্রিম পেমেন্ট, আংশিক পেমেন্ট ও বকেয়া — চারটিই আলাদাভাবে হিসাব রাখা হয়, গ্রাহকের ব্যালেন্স ও ওয়ালেট আলাদা।
  • বকেয়া রেখেও লাইন চালু রাখার আলাদা অনুমতি — বিশেষ গ্রাহকের ক্ষেত্রে নির্দিষ্ট কর্মীকেই কেবল এই ক্ষমতা দেওয়া যায়।
  • ইনভয়েস ও মানি রিসিট PDF — বাংলা ফন্ট PDF-এ নিখুঁতভাবে ছাপে, তাই বাংলায় রিসিট দিতে কোনো সমস্যা হয় না।

SMS, WhatsApp, Telegram ও ভয়েস কল নোটিফিকেশন

সফটওয়্যারটি কোনো নির্দিষ্ট SMS কোম্পানির সাথে বাঁধা নয় — যেকোনো HTTP API ভিত্তিক SMS গেটওয়ে নিজে যোগ করা যায়। ফলে দেশের প্রায় সব SMS প্রোভাইডারই ব্যবহার করা যায় এবং আপনি সবচেয়ে কম দামেরটি বেছে নিতে পারেন। বার্তা যায় বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।

যেসব ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে বার্তা যায়:

  • বিল তৈরি হলে
  • মেয়াদ শেষ হওয়ার আগে রিমাইন্ডার — কত দিন আগে ও কতবার পাঠাবে, দুটোই আপনি ঠিক করবেন
  • নগদ বা অনলাইনে টাকা জমা নেওয়ার পর
  • লাইন সাময়িকভাবে বন্ধ হলে
  • নতুন গ্রাহক নিবন্ধন ও অগ্রিম রিচার্জে
  • নতুন সাপোর্ট টিকিট খুললে সংশ্লিষ্ট কর্মীর কাছে

ভয়েস কল রিমাইন্ডার — টেমপ্লেটে অডিও ফাইল যুক্ত করা যায়, অর্থাৎ গ্রাহককে ফোন করে রেকর্ড করা কণ্ঠে বিলের কথা জানানো যায়। যে গ্রাহকেরা SMS পড়েন না, তাঁদের কাছ থেকে বিল আদায়ে এটি বিশেষভাবে কার্যকর।

কল সেন্টার সলিউশন (সদ্য যুক্ত)

সম্প্রতি যুক্ত হয়েছে সম্পূর্ণ কল সেন্টার সলিউশন — আলাদা কোনো সফটওয়্যার বা সিস্টেম কেনার দরকার নেই, সবকিছুই বিলিং সফটওয়্যারের ভেতরেই। ব্রাউজারেই সফটফোন চলে, তাই আলাদা ফোন সেটও লাগে না। গ্রাহকের ফোন এলে তাঁর নাম, প্যাকেজ ও বকেয়ার পরিমাণ পর্দায় ভেসে ওঠে — অর্থাৎ এজেন্ট ফোন ধরার আগেই জেনে যান কে কল করেছেন। সাথে রয়েছে কল রেকর্ডিং, লাইভ মনিটরিং ও পূর্ণ কল লগ। সফটওয়্যারের ভেতরে যেকোনো মোবাইল নম্বরে ক্লিক করলেই সরাসরি কল চলে যায়।

রিসেলার, কর্মী ও অনুমতি ব্যবস্থাপনা

  • রিসেলার প্যানেল — রিসেলার নিজের গ্রাহক যোগ ও রিচার্জ করবেন নিজের ব্যালেন্স থেকে, নিজের এলাকা ও নিজস্ব ড্যাশবোর্ড পাবেন, এমনকি নিজস্ব পেমেন্ট গেটওয়েও আলাদা করা যায়।
  • Reseller Ledger — রিসেলারের প্রতিটি লেনদেনের পূর্ণ হিসাব আপনার হাতে।
  • সেলস ও কমিশন — সেলসম্যান ডিরেক্টরি, কমিশন লেজার, ডাউনলাইন ট্রি ও পেআউট রিপোর্ট।
  • ৬৪টি আলাদা পারমিশন ও ৮টি রোল — নতুন রোল নিজেও তৈরি করা যায়। একজন কর্মী কালেকশন নিতে পারবেন কিন্তু গ্রাহক মুছতে পারবেন না, কিংবা শুধু নিজের এলাকার গ্রাহকই দেখবেন — এভাবে নিখুঁতভাবে ঠিক করে দেওয়া যায়।

স্টক, ডিভাইস ইতিহাস ও এইচআর

  • স্টক ও ইনভেন্টরি — পণ্য তালিকা, ক্রয়, একাধিক গুদাম, গুদাম থেকে গুদামে মাল পাঠানো, টেকনিশিয়ানকে ডিভাইস ইস্যু ও মেরামতের হিসাব।
  • ডিভাইস হিস্ট্রি — কোন ONU বা রাউটার কোন গ্রাহকের ঘরে গেছে, সিরিয়াল নম্বর ধরে তার পুরো ইতিহাস। ডিভাইস হারানো বা বিরোধ এড়াতে অত্যন্ত কার্যকর।
  • এইচআর ও পে-রোল — মুখ চিনে হাজিরা (Face Attendance), শিফট ও ছুটির নিয়ম, বেতন ও বেতন পরিশোধ, কর্মীর ঋণ এবং হাজিরা রিপোর্ট।
  • খরচের হিসাব — খাত অনুযায়ী খরচ এন্ট্রি ও Expenses Statement।

রিপোর্ট ও বিশ্লেষণ

ব্যবসার প্রতিটি দিক দেখার জন্য রয়েছে বিস্তারিত রিপোর্ট: অনলাইন ইউজার, অফলাইন ইউজার, বকেয়ার সম্পূর্ণ তালিকা, দৈনিক রিপোর্ট, কালেকশন রিপোর্ট, ট্রাফিক মনিটর, ইউজার হিস্ট্রি, বিল হিস্ট্রি, মিসম্যাচ চেক, লগ ডিটেইলস ও রিসেলার লেজার। এর বাইরে রয়েছে মাসিক আইএসপি রিপোর্ট, হাজিরা ও বেতনের রিপোর্ট, সেলসম্যান পেআউট এবং ক্রয় ও খরচের বিবরণী।

মোবাইল অ্যাপ

আপনার ব্যবসার প্রতিটি ভূমিকার জন্য আলাদা অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে — সবগুলো অ্যাপ দেখুন:

  • ISP Bills — মালিক ও কর্মীদের জন্য, মোবাইল থেকেই পুরো ব্যবসা পরিচালনা।
  • Client Cpanel — গ্রাহকদের জন্য: বিল দেখা ও পরিশোধ, ইনভয়েস ও লেজার, প্যাকেজ বদলের অনুরোধ, স্পিড টেস্ট ও পিং টেস্ট, ট্রাফিক গ্রাফ, টিকিট খোলা এবং নিজে থেকেই লাইন রিস্টার্ট — যা আপনার সাপোর্ট কলের চাপ অনেকটাই কমিয়ে দেয়।
  • ISP CallerID — গ্রাহকের ফোন এলে তাঁর নাম ও তথ্য পর্দায় ভেসে ওঠে।
  • SMSPay — পেমেন্টের SMS পড়ে স্বয়ংক্রিয়ভাবে হিসাবে বসিয়ে দেয়।

নিরাপত্তা, ব্যাকআপ ও সাপোর্ট

  • সম্পূর্ণ আলাদা ডাটাবেস — প্রতিটি আইএসপির তথ্য আলাদা ইনস্টলেশনে, আলাদা ডাটাবেসে।
  • Google Drive-এ স্বয়ংক্রিয় ব্যাকআপ, পাশাপাশি নিজে থেকে ব্যাকআপ নেওয়ার সুবিধা।
  • নিজের ব্র্যান্ডিং — নিজের লোগো ও প্রতিষ্ঠানের নাম বসানো যায়, মেনুও নিজের মতো সাজানো যায়।
  • ২৪ ঘণ্টা সাপোর্ট — আমাদের টিম সবসময় অনলাইনে থাকে, যেকোনো সময় সহায়তা পাবেন।
  • নিয়মিত ফ্রি আপডেট — আমরা নিজেরাই ডেভেলপার, তাই নতুন ফিচার ও নতুন ডিভাইস সাপোর্ট নিয়মিত যুক্ত হয়।

আপনার ISP ব্যবসাকে আজই ডিজিটাল ব্যবসায় রূপান্তর করুন

এটি শুধু একটি ISP বিলিং সফ্টওয়্যার নয়, আপনার ব্যবসার সাফল্যের অংশীদার

আমাদের সফটওয়্যারের উপর যারা আস্থা রাখছে
Cyberhub
Speed Net
Quick Online
Zisan Cable Tv Network (ZCTN)
SSS WiFi
Syssolution
J.S Technology
Ali Online
Safa Technology
B-Runs Network Songjog
Extreme net
A-One Cable Network
Binary Matrix BD
AS Online
IT BASE
Icon Infotech Ltd.
SS Online

আপনি কি আগ্রহী? আপনার কি কোন প্রশ্ন আছে?
আপনার ব্যবসাকে সবার সেরা করে তুলতে আজই যোগাযোগ করুন !