আমাদের সকল অ্যান্ড্রয়েড অ্যাপ
নিচের তালিকা থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপটি নির্বাচন করে বিস্তারিত দেখুন।
আইএসপি ব্যবসার জন্য মোবাইল অ্যাপ
আই.এস.পি ক্লাউড বিলিং শুধু ওয়েবেই সীমাবদ্ধ নয় — মালিক, কর্মী ও গ্রাহক প্রত্যেকের জন্য রয়েছে আলাদা অ্যান্ড্রয়েড অ্যাপ। ফলে অফিসে না থেকেও মোবাইল থেকেই পুরো ব্যবসা পরিচালনা করা যায়, আর আপনার গ্রাহকেরা ঘরে বসেই বিল দেখতে ও পরিশোধ করতে পারেন।
গ্রাহকদের অ্যাপে যা যা আছে
গ্রাহক নিজের অ্যাপ থেকেই বিল ও ইনভয়েস দেখতে পারেন, বিকাশ বা নগদে সরাসরি বিল পরিশোধ করতে পারেন, নিজের প্যাকেজ ও লেজার দেখতে পারেন, প্যাকেজ বদলের অনুরোধ করতে পারেন, স্পিড টেস্ট ও পিং টেস্ট চালাতে পারেন, ট্রাফিক গ্রাফ দেখতে পারেন, সাপোর্ট টিকিট খুলতে পারেন এবং এমনকি নিজে থেকেই লাইন রিস্টার্ট করতে পারেন। এতে আপনার অফিসে আসা সাপোর্ট কলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
কর্মী ও মালিকের অ্যাপ
ISP Bills অ্যাপ দিয়ে গ্রাহক যোগ করা, বিল আদায়, রিপোর্ট দেখা — সবই মোবাইল থেকে করা যায়। ISP CallerID অ্যাপটি গ্রাহকের ফোন এলে তাঁর নাম ও তথ্য পর্দায় দেখিয়ে দেয়, ফলে কর্মী ফোন ধরার আগেই জেনে যান কে কল করেছেন। আর SMSPay অ্যাপটি পেমেন্টের SMS পড়ে স্বয়ংক্রিয়ভাবে হিসাবে বসিয়ে দেয়।
অ্যাপগুলো কীভাবে কাজ করে তা ভিডিওতে দেখতে চাইলে ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে, অথবা সব ফিচারের বিস্তারিত পড়ুন বৈশিষ্ট্যসমূহ পেজে।