সফটওয়্যারে আপনার মাইক্রোটিক রাউটার যুক্ত করলে গ্রাহক ব্যবস্থাপনার প্রায় সব কাজ স্বয়ংক্রিয় হয়ে যায়। নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১: মাইক্রোটিকে API চালু করুন
Winbox দিয়ে রাউটারে ঢুকে IP > Services এ যান। তালিকা থেকে api খুঁজে বের করুন এবং সেটি Enable করা আছে কিনা দেখুন। ডিফল্ট পোর্ট 8728। নিরাপত্তার জন্য api-ssl (পোর্ট ৮৭২৯) ব্যবহার করাও যায়।
ধাপ ২: একটি API ইউজার তৈরি করুন
System > Users এ গিয়ে নতুন ইউজার যোগ করুন। Group নির্বাচন করুন full। এই ইউজারনেম ও পাসওয়ার্ডই সফটওয়্যারে দিতে হবে। মূল admin অ্যাকাউন্ট ব্যবহার না করে আলাদা ইউজার বানানোই নিরাপদ।
ধাপ ৩: সফটওয়্যারে রাউটার যোগ করুন
অ্যাডমিন প্যানেলে MikroTik > Add এ যান। এখানে দিন:
- নাম — রাউটারটি চেনার জন্য (যেমন: মেইন রাউটার)
- IP ঠিকানা — রাউটারের পাবলিক IP বা স্থানীয় IP
- পোর্ট — ৮৭২৮ (বা SSL হলে ৮৭২৯)
- ইউজারনেম ও পাসওয়ার্ড — ধাপ ২-এ তৈরি করা
ধাপ ৪: সংযোগ যাচাই করুন
সেভ করার পর তালিকায় রাউটারটির পাশে সবুজ চিহ্ন দেখলে বুঝবেন সংযোগ সফল। এরপর MikroTik > Package থেকে PPP প্রোফাইলগুলো সিঙ্ক করে নিন।
সংযোগ না হলে যা দেখবেন
- রাউটারের ফায়ারওয়ালে ৮৭২৮ পোর্ট খোলা আছে কিনা
- IP ঠিকানা সঠিক কিনা এবং সার্ভার থেকে রাউটারে পৌঁছানো যায় কিনা
- ইউজারের Group
fullকিনা
এরপরও সমস্যা হলে আমাদের সাপোর্ট টিমকে জানান — আমরা ২৪ ঘণ্টাই অনলাইনে আছি।